
রাঙ্গুনিয়া উপজেলার পাক্ষিক পত্রিকা ‘চলমান রাঙ্গুনিয়া’ বন্ধু সমাবেশের সদস্য সচিব এম মোরশেদ আলম উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৪ মে) সন্ধ্যায় ড্রিম রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলমান রাঙ্গুনিয়া পত্রিকার পাঠক সংগঠন বন্ধু সমাবেশের আহ্বায়ক সনজীব সুশীল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্রীস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং। বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুর রহমান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, চলমান রাঙ্গুনিয়া পত্রিকার নির্বাহী সম্পাদক জগলুল হুদা, বন্ধু সমাবেশের যুগ্ম সচিব সুজন কান্তি দাশ, সদস্য মুবিন উদ্দিন, চলমান রাঙ্গুনিয়ার মুদ্রণ বিভাগ প্রধান ইমরানুল হক এবং অ্যাডভোকেট জিয়াউর রহমান।
সদস্য সচিব, বাচিক শিল্পী ও শিক্ষক এম মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা তাঁর শিক্ষাক্ষেত্রে অবদান, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সম্পৃক্ততার প্রশংসা করেন।