
রাঙ্গুনিয়া উপজেলার পাক্ষিক পত্রিকা ‘চলমান রাঙ্গুনিয়া’র উদ্যোগে মাসিক কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (২৪ মে) সন্ধ্যায় ড্রিম রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলমান রাঙ্গুনিয়া পত্রিকার পাঠক সংগঠন বন্ধু সমাবেশ এর আহবায়ক সনজীব সুশীল। সদস্য সচিব বাচিক শিল্পী শিক্ষক এম মোরশেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খ্রীস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং। এসময় তিনি ‘চলমান রাঙ্গুনিয়া’র মেধা ও মনন বিকাশমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস রাঙ্গুনিয়া স্টেশন এর টিম লিডার জাহেদুর রহমান,রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, চলমান রাঙ্গুনিয়া পত্রিকার নির্বাহী সম্পাদক জগলুল হুদা, বন্ধু সমাবেশের যুগ্ম সচিব সুজন কান্তি দাশ, সদস্য মুবিন উদ্দিন, চলমান রাঙ্গুনিয়ার মুদ্রণ বিভাগ প্রধান ইমরানুল হক এবং অ্যাডভোকেট জিয়াউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা পাক্ষিক ‘চলমান রাঙ্গুনিয়া’র ব্যতিক্রমধর্মী এই উদ্যোগকে সাধুবাদ জানান। পরে অতিথিবৃন্দ আনন্দঘন পরিবেশে কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।