
🌙 পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা 🌙
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘চলমান রাঙ্গুনিয়া’ পত্রিকার পক্ষ থেকে রাঙ্গুনিয়াবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক, শুভানুধ্যায়ী ও মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধি। পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে উঠুক মানবিক সমাজ—এই কামনা করি।
সবার ঈদ হোক আনন্দময় ও নিরাপদ।
—
সম্পাদকমণ্ডলী
চলমান রাঙ্গুনিয়া পত্রিকা