1. live@cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার অপেক্ষায় ছোট্ট মেয়ে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাঙ্গুনিয়ার যুবদল নেতা রাউজানে গু’লিতে নি’হত রাঙ্গুনিয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী শ্রেণিকক্ষে ইউএনও: বাংলা ক্লাসে পাঠদান, শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন নাজমুল হাসান পদুয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী সেই সাইফুল গ্রেফতার! কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পেলেন রাঙ্গুনিয়ার সাবেক ইউএনও মাসুদুর রহমান মানুষের জন্য ছুটে চলা এক তরুণ, নীরবে বদলে দিচ্ছেন চারপাশ জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখাবে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া

মানবাধিকার কমিশন বেতাগী শাখার কমিটি গঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ মানবাধিকার কমিশন ৭নং বেতাগী ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলন ২০২৬ গত ২৩ মে শনিবার বিকেলে পূর্ব বেতাগী ইশ্কে মোস্তফা মাদ্রাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে। মাস্টার মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে ও মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন উপজেলা শাখার নির্বাহী সভাপতি অ্যাড. সেকান্দর চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ কে এম মুছা। প্রধান বক্তা ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার মোঃ আব্বাস আলী চৌধুরী মুন্না। বিশেষ অতিথি ছিলেন ৭নং বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী স্বপন, নির্বাহী সভাপতি মোঃ নুরুল আজিম, ইউসুফ সিকদার, সহ-সভাপতি কাজী মোঃ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মাস্টার নাজিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ জলিল।
অনুষ্ঠানে মোহাম্মদ জামাল উদ্দিন কমান্ডারকে সভাপতি ও জাকির আহমদ মেম্বারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ৭নং বেতাগী ইউনিয়ন শাখার ২০২৬-২৭ সনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়াও কমিটিতে ১ জন নির্বাহী সভাপতি, ৮ জন সহ-সভাপতি, ৭ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ জন সাংগঠনিক সম্পাদক, ২ জন অর্থ সম্পাদক, ১ জন করে প্রচার ও প্রকাশনা সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক রাখা হয়েছে। সিনিয়র সদস্য রয়েছেন ৩ জন।
ছবি- ডান থেকে সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জাকির আহমদ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট