
রাঙ্গুনিয়া উপজেলায় তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।
বিশেষ অতিথি ছিলেন ভূমি অফিসের কানুনগো চন্দ্র লাল চাকমা, রাঙ্গুনিয়া প্রেসক্লাব সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নূরুল আবছার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ভূমি সেবা ডিজিটালাইজেশন, দ্রুত সেবা প্রদান ও জনগণের হয়রানি কমাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনব্যাপী এ ভূমি সেবা মেলায় সাধারণ মানুষকে বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান করা হয়েছে।