
কারিতাস বাংলাদেশের সিএমএলআরপি–২ প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রতিবন্ধীদের নগদ অর্থ ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার (২১ মে) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস সিএমএলআরপি–২ প্রকল্পের মাঠ কর্মকর্তা গৌরী ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব,উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের শিবু দে, কারিতাস রাঙ্গুনিয়ার ফিল্ড এনিমেটর চাইথোয়াই মারমা, প্রিয়তোষ তংচঙ্গ্যা প্রমুখ। অনুষ্ঠানে ৩ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ৩ টি হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান করা হয়।