1. live@cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার অপেক্ষায় ছোট্ট মেয়ে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাঙ্গুনিয়ার যুবদল নেতা রাউজানে গু’লিতে নি’হত রাঙ্গুনিয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী শ্রেণিকক্ষে ইউএনও: বাংলা ক্লাসে পাঠদান, শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন নাজমুল হাসান পদুয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী সেই সাইফুল গ্রেফতার! কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পেলেন রাঙ্গুনিয়ার সাবেক ইউএনও মাসুদুর রহমান মানুষের জন্য ছুটে চলা এক তরুণ, নীরবে বদলে দিচ্ছেন চারপাশ জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখাবে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া

ওমানে নিহত চার ভাইয়ের মরদেহ বাড়িতে, সকাল ১১টায় জানাজা

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

আব্বাস হোসাইন আফতাব :         ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মরদেহ অবশেষে নিজ বাড়িতে পৌঁছেছে। তবে যে ফেরার অপেক্ষায় ছিলেন স্বজনরা, তা হলো নিথর দেহে। একসাথে চার ভাইকে হারিয়ে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের মাতম।মঙ্গলবার (১৯ মে) রাতে মরদেহগুলো দেশে পৌঁছালে বিমানবন্দরে উপস্থিত থেকে সেগুলো গ্রহণ করেন হুমাম কাদের চৌধুরী এমপি। পরে সকালে মরদেহগুলো গ্রামের বাড়িতে নেওয়া হলে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

নিহতদের দাফনের জন্য আগে থেকেই পাশাপাশি চারটি কবর প্রস্তুত রাখা হয়। একসাথে চার ভাইয়ের জন্য চার কবর খোঁড়ার দৃশ্য স্থানীয় মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। শেষবারের মতো প্রিয়জনদের দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে ওমানে অবস্থান করছিলেন চার ভাই। সম্প্রতি দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। পরে স্থানীয় কর্তৃপক্ষ তাদের মৃত ঘোষণা করে।
নিহত চার ভাইয়ের জানাজা আজ(বুধবার) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি চার কবরে তাদের দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার জানিয়েছে।
একসাথে চার ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে রাঙ্গুনিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট