
রাঙ্গুনিয়ায় পৃথক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) রাঙ্গুনিয়া মডেল থানার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহির উদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ মরিয়মনগর আমিরিয়া পাড়ার মৃত আবু সৈয়দের ছেলে মোহাম্মদ মহিম উদ্দিন।
এর মধ্যে মহিম উদ্দিনের বিরুদ্ধে এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের করা সিআর মামলা নং-৯৩/২২ এ সাজা পরোয়ানা ছিল।