1. live@cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার অপেক্ষায় ছোট্ট মেয়ে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাঙ্গুনিয়ার যুবদল নেতা রাউজানে গু’লিতে নি’হত রাঙ্গুনিয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী শ্রেণিকক্ষে ইউএনও: বাংলা ক্লাসে পাঠদান, শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন নাজমুল হাসান পদুয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী সেই সাইফুল গ্রেফতার! কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পেলেন রাঙ্গুনিয়ার সাবেক ইউএনও মাসুদুর রহমান মানুষের জন্য ছুটে চলা এক তরুণ, নীরবে বদলে দিচ্ছেন চারপাশ জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখাবে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া

রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৭টি সিআর (চেক রেজিস্টার) মামলার পরোয়ানাভুক্ত আসামি ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুবল সাহাকে (৩০) গ্রেফতার করেছে।
সোমবার (১১ মে) রাঙ্গুনিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুবল সাহা উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মজুমদারখীল এলাকার মৃত গৌরপদ সাহার ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।
গ্রেফতারকৃত সুবল সাহার বিরুদ্ধে ৪টি সিআর সাজা পরোয়ানা এবং ১৩টি সিআর পরোয়ানাসহ মোট ১৭টি মামলার ওয়ারেন্ট ছিল। এছাড়াও গত ২২ জানুয়ারি রাঙ্গুনিয়া মডেল থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার (মামলা নং-১২, ধারা-৩০৪/৩৪ পেনাল কোড) তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ পলাতক আসামি হিসেবেও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন জানান, সুবল সাহা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট