1. live@cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার অপেক্ষায় ছোট্ট মেয়ে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাঙ্গুনিয়ার যুবদল নেতা রাউজানে গু’লিতে নি’হত রাঙ্গুনিয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী শ্রেণিকক্ষে ইউএনও: বাংলা ক্লাসে পাঠদান, শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন নাজমুল হাসান পদুয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী সেই সাইফুল গ্রেফতার! কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পেলেন রাঙ্গুনিয়ার সাবেক ইউএনও মাসুদুর রহমান মানুষের জন্য ছুটে চলা এক তরুণ, নীরবে বদলে দিচ্ছেন চারপাশ জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখাবে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া

নতুন কুঁড়ির হাত ধরে জলের জয়ে পায়েল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩১৪ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার মাটিতে আবারও জেগে উঠেছে ক্রীড়ার নতুন সম্ভাবনা। আর সেই সম্ভাবনার উজ্জ্বল নাম পায়েল নাথ । নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬-এ অংশ নিয়ে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় মুক্ত সাঁতারে প্রথম স্থান অর্জন করে সে এখন সবার প্রশংসায় ভাসছে।
হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী পায়েলের সাঁতারের শুরুটা ছিল একেবারেই সাধারণ। স্থানীয় পুকুরে সাঁতার কাটতেই তার আগ্রহ জন্ম নেয়। ধীরে ধীরে সেই আগ্রহ পরিণত হয় স্বপ্নে। নিয়মিত অনুশীলন আর নিজের প্রতি বিশ্বাসই তাকে এগিয়ে নিয়ে যায় সাফল্যের পথে।
জেলা পর্যায়ের প্রতিযোগিতার দিনটিও ছিল চ্যালেঞ্জে ভরা। শক্ত প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করে নিজের সেরাটা উজাড় করে দেয় পায়েল। পানিতে তার প্রতিটি স্ট্রোক যেন ছিল জয়ের প্রত্যয়। শেষ পর্যন্ত সবার আগে গন্তব্য ছুঁয়ে প্রথম স্থান নিশ্চিত করে সে।
পায়েলের এই সাফল্যে উচ্ছ্বসিত উপজেলা প্রশাসন ও ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নতুন কুঁড়ি স্পোর্টস রাঙ্গুনিয়ার সভাপতি মো. নাজমুল হাসান তার এই অর্জনকে তৃণমূল পর্যায়ের ক্রীড়া উন্নয়নের ইতিবাচক ফলাফল হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, পায়েলের মতো প্রতিভাবান খেলোয়াড়দের নিয়েই তারা ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। তার মতে, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে পায়েল একদিন জাতীয় পর্যায়েও সাফল্য বয়ে আনবে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সমানভাবে এগিয়ে চলা পায়েলের জন্য সহজ ছিল না। কিন্তু দৃঢ় মনোবল আর সময়ের সঠিক ব্যবস্থাপনায় সে দুটো ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করছে।
পায়েলের চোখ এখন আরও বড় স্বপ্নে দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অংশ নেওয়া। রাঙ্গুনিয়ার এই কিশোরীর স্বপ্ন যেন বাস্তবে রূপ নেয়, তার জন্য প্রয়োজন সবার সহযোগিতা ও সমর্থন।
নতুন কুঁড়ির হাত ধরে জলের লড়াইয়ে জয়ী পায়েল আজ শুধু একজন বিজয়ী নয়, সে হয়ে উঠেছে নতুন প্রজন্মের অনুপ্রেরণা। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট