1. live@cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া : চলমান রাঙ্গুনিয়া
  2. info@www.cholomanrangunia.com : চলমান রাঙ্গুনিয়া :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবার অপেক্ষায় ছোট্ট মেয়ে রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাঙ্গুনিয়ার যুবদল নেতা রাউজানে গু’লিতে নি’হত রাঙ্গুনিয়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী শ্রেণিকক্ষে ইউএনও: বাংলা ক্লাসে পাঠদান, শিক্ষার্থীদের স্বপ্ন দেখালেন নাজমুল হাসান পদুয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী সেই সাইফুল গ্রেফতার! কৃষক কার্ড কার্যক্রমের দায়িত্ব পেলেন রাঙ্গুনিয়ার সাবেক ইউএনও মাসুদুর রহমান মানুষের জন্য ছুটে চলা এক তরুণ, নীরবে বদলে দিচ্ছেন চারপাশ জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখাবে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া

শ্লীলতাহানির অভিযোগে রাঙ্গুনিয়ায় হেফজখানার পরিচালক গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৯৯ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইছাখালি এলাকায় সাকোজা ক্লাব সংলগ্ন হযরত মরিয়ম (আ.) হেফজখানার পরিচালক মাঈনউদ্দিনকে ১৩ বছর বয়সী এক কোরআনের হাফেজা ছাত্রীর শ্লীলতাহানির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাঙ্গুনিয়া মডেল মসজিদে খাদেম পদে কর্মরত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগ ওঠার পর আত্মগোপনে চলে যান অভিযুক্ত। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতেই এই গ্রেফতার করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হেফজখানায় পড়াশোনার সুযোগ নিয়ে বিভিন্ন সময় ছাত্রীকে শ্লীলতাহানি করেন মাঈনউদ্দিন। সর্বশেষ ঘটনার পর বিষয়টি প্রকাশ পেলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট