রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমার মামা দীর্ঘ কুমার চাকমা (৭০) রোববার (৭ জুন) দুপুর দেড়টায় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুরে চন্দ্রঘোনা জুমপাড়া বৌদ্ধ ধর্মীয় নিয়মে বিশেষ প্রার্থনা শেষে শবদাহ করা হবে।