জানা গেছে, সকালে রাঙ্গুনিয়ায় পৌঁছে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচতলায় নবনির্মিত লাইব্রেরি ও সেবাগ্রহীতাদের জন্য নির্মিত ওয়েটিং রুম উদ্বোধন করবেন।
এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পর্যায়ক্রমে ৫০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন জেলা প্রশাসক। পাশাপাশি উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও বিভিন্ন সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
এদিন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
সফরসূচিতে আরও রয়েছে রাঙ্গুনিয়া মডেল থানা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, “জেলা প্রশাসক স্যারের এ সফর রাঙ্গুনিয়ার চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। তার উপস্থিতিতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি সরকারি সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছি।”